আমাদের প্রসঙ্গে

পারমার্থিক--আমাদের বিশ্বাস আর অভিজ্ঞতার বয়ান...
স্থূল জাগতিক সাফল্য তথা ভালো মতন খাওয়া পরা সুন্দর গাড়ি বাড়ি ব্যাংকব্যালেন্স ক্ষমতা প্রতিপত্তিসমৃদ্ধ জীবনটাই চূড়ান্ত নয়।
ব্যবহারিক বাস্তবজীবনের অন্তরাল আসলে এক অপার্থিব চৈতন্যের খোলস। খোলসে একটু ফাটল ধরালেই ঝিলিক মারে পারমার্থিক ঝলক। সে ঝলকে ঝলসে দিয়ে কত মানুষকে সফলকাম করে দেন নবি রসুল অবধূত মুমিনগণ। এমন জ্ঞানী-প্রেমিক মানুষের তত্ত্বাবধানে আমাদের জীবন যাপনের সংকল্প --আচরণে মননে।
তাই আমরা সফলকাম মানুষের সঙ্গ থেকে প্রাপ্ত স্বানুভব দিয়ে তৈরি করি সাধুসংঘ, পানপাত্রের হাতল বদল করে জ্ঞানসুধা করি পান, ভক্তিপ্রেমে জেগে উঠে আহ্বান করে বলি: চলো, জীবনের পরম অর্থ খুঁজি...
অতএব, সর্বোচ্চ আধ্যাত্মিক বিকাশের জন্য সর্বোত্তম পার্থিব কাঠামোর পরিচর্যায় আমরা স্বভাবতই নিবেদিত...
চলুক-- পুনর্পঠন যাতে আবিষ্কার হয় মিথ্যা জালিয়াতি
ঘটুক-- পুনর্গঠন যাতে অনুভব হয় সত্য সুন্দর
-- ভক্তিধারা যাতে বিকশিত হয় প্রেমানন্দ
জীবনের দুই পিঠ-- পার্থিব আর পারমার্থিক