স্বস্তির একটাই পথ, নিজেকে দেখা

পারমার্থিক

আমাদের বেশিরভাগ মানুষের জীবনই অবদমনের একেকটা গোডাউন!

ব্যক্তিগত সংস্কার, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক বিভিন্ন চাপে বিকশিত হওয়া দূরে থাক, জীবন মাথা তুলিয়া দাঁড়াইতে পারে না পর্যন্ত!

এইভাবে চলিতে চলিতে এক সময় দাঁড়াইবার চেষ্টাও লুপ্ত হইয়া যায়!

সন্দেহ-বাতিগ্রস্ত, মেধাহীন কোনো সাইকো যদি বস-এর(Boss)আসনে বসেন, সেখানকার অধস্তনদের দিন কীভাবে কাটে? নিঃসন্দেহে দুর্বিষহ!

সেই দুর্বিষহ দিন যদি পাড়ি দিতে হয় বছরের পর বছর ধরিয়া, তখন কেমন হয়? কিছুই বলিতে পারিতেছেন না, মনের ভিতরে জমিতে থাকে ক্ষোভের পাহাড়!

কর্মক্ষেত্র হইতে ঘরে ফিরিয়া দেখেন অসুস্থ পরিবেশ, স্বস্তি নাই দুইদণ্ড!

রাস্তায়, বাজারে… সর্বত্র যেন প্রতিকূলতা ষড়যন্ত্র পাকাইতে থাকে সারাক্ষণ!

এই চাপ সহ্য করা যায় না, বলাও যায় না কিছু! না বলা মানে সবকিছু মিটিয়া যাওয়া নয় বরং বিপদজনক ভাবে ভেতরে ভেতরে বিরূপ প্রতিক্রিয়া সঞ্চিত হইতে থাকে! আর, এই প্রতিক্রিয়ার প্রকাশ ব্যক্তি মানুষের বিভিন্ন আচরণে, কর্মে বিভিন্নভাবে প্রভাব ফেলিতে থাকে!

দুনিয়া আমার মনের মতো চলিবে না, ইহাতে সমস্যা নাই; সমস্যা শুরু হয় তখন, যখন আমি দুনিয়াকে আমার মতো চালাইতে চাই, পাইতে চাই ।

এ অবস্থা হইতে মুক্তির উপায় কী? স্বস্তির পথ কোথায়? পথ একটাই, চারপাশের ক্রিয়ার(ঘটনা)পিছনে ছোটা নয় বরং সেই ক্রিয়া আমার ভিতরে কী প্রতিক্রিয়ার সৃষ্টি করিতেছে সেইটি দেখিতে পারা, ধরিতে পারা অর্থাৎ নিজেকে দেখা! নিজেকে দেখিতে হইলে কেন্দ্রে স্থির হইতে হয়। এই ‘স্থির’টুকু হইতে পারিয়াছি কি?

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও লেখা

যেখানে সাধনা আর জীবনযাপন এক হয়ে যায়

আধ্যাত্মিকতা আলাদা চর্চার কোনো বিষয় না। প্রতিদিনের আহার-নিদ্রা, বাক্য-ভাবনা, প্রতি মুহূর্তের ক্রিয়া-প্রতিক্রিয়া…. অর্থাৎ প্রতিটি নিঃশ্বাসের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক। এটি যিনি, যারা ধরিতে( বুঝিতে) না পারেন,...
সম্পাদকের বাড়ি
পারমার্থিক

মুমিন ব্যক্তি জগতের এক আশ্চর্য জিনিস

মানুষ সাধারণ জগতে বাস করিয়াও অসাধারণ হইতে পারেন। জগতের সকল নবি রসুলের এই কথা সকল মানুষের পক্ষে মানিয়া লওয়া সম্ভবপর নহে। তাঁহারা নিজেরাই যে...
টপ পোষ্ট
পারমার্থিক

আমেরিকায় ধর্ম: সুযোগ, সংকট ও প্রভাব (পর্ব – ২)

ধারাবাহিক এই সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা অ্যামেরিকাতে ধর্ম চর্চার সুযোগ, সুবিধা ও অসুবিধা (নানাবিধ চ্যালেঞ্জ) এবং আমেরিকান জনজীবনে ধর্মের প্রভাব নিয়ে...
default
পারমার্থিক

জাগতিক না পারমার্থিক? – ৩

বাস্তব আর সত্য –ইহাদের মাঝে একটি অঘোষিত বিবাদ রহিয়াছে বলিতে হয়। জগতে যত বাস্তব বিষয় রহিয়াছে তাহার সকলই সত্য বলিয়া প্রতীতি হয় না। অবশ্য...
টপ পোষ্ট
পারমার্থিক
1
previous arrow
next arrow
a
previous arrow
next arrow