তৃষ্ণার্ত মন

পারমার্থিক

হটাৎ পানির তৃষ্ণায় ঘুম ভেঙে গেল। বিছানার ডান পাশে ছোট্ট একটি টেবিল, তার ওপরে শিল্পকার্য করা পিতলের একটি জগে পানি রয়েছে। বাড়ির উঠোনের পিছনের দিকে ব্যবহারযোগ্য একটি কুয়ো রয়েছে; কিছুদূর হেঁটে গেলে, প্রায় ১৫-২০ মিনিটের মধ্যে একটি নদী—খুবই সচ্ছল পানি, স্বাধীনভাবে নিজের ইচ্ছায় বয়ে যাচ্ছে। অথচ কি আশ্চর্য হাতের কাছে এত কিছু থাকার পরও মন বলছে, আমি খুবই তৃষ্ণার্ত; আহ আশেপাশে যদি একটি সাগর থাকতো। এই ভাবতে ভাবতে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে খোঁজা শুরু হলো— আশেপাশে কি সাগর আছে যেখানে গেলে আমার এই তৃষ্ণা মিটবে?

কে যেন মনকে প্রশ্ন করল, তুমি কেন সাগর খুঁজে বেড়াচ্ছ এবং কেন ভাবছো যে সাগরের জলে তোমার তৃষ্ণা মিটবে, যেখানে তোমার হাতের কাছে পানির সকল ব্যবস্থা রয়েছে? তুমি কি ভুলে গেছো সাগরের নোনা জলে কখনো তৃষ্ণা মিটবে না, বরং আরও তৃষ্ণা বাড়াবে? তুমি কি এটাও ভুলে গেছো যে তোমার আশেপাশে হাজার কিলোমিটার হেঁটে বেড়ালেও সাগর খুঁজে পাবে না? তোমার এই অবান্তর চাওয়ার কারণ কি? ঠিক তখন মন কোন উত্তর দিতে না পেরে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও লেখা

তোমার আজব লীলে

তোমার আজব লীলে - পাপীরে দেহি স্বর্গে হাসে, পূর্ণবান কান্দে দোযগে বসে! অন্ধরে দেহি সব দেখে, চুক্ষুবান চোখ লইয়াও আন্ধা! কাঁধওয়ালা কাঁধ নিয়াও শুন্য, আরেক হালায় রশি ছাড়াই বান্ধা! মুখ থাকতে...
শৈল্পিক বিড়িবিড়
পারমার্থিক

সরল অলীক পথ

ঘন ঘন ভূমিকম্পেও হৃদয় কাঁপে না অমনোযোগী ভাবনারা কচুরিপানার ফুলেরা মতন বাফারিং হতে হতে রাজ্যের ক্লান্তি নিয়ে সেই বায়োলুমিনেসেন্স দ্বীপের মতনই জেগে রয়। মস্তিষ্কের সংগ্রামকে কবিতার ভাষায় প্রকাশ...
শৈল্পিক বিড়িবিড়
পারমার্থিক

চিত্রনাট্য: ঘোড়া সওয়ার

চরিত্র ০১. শিহাব (নামের অর্থঃ Shooting star, উল্কা) - কিছুটা লম্বাটে, উজ্জ্বল বর্ণ, তারুণ্য যেমন আছে তেমনই শ্নাত প্রকৃতির। - কর্পরেট জব করে কিন্তু এক্সাক্টলি কি সেটা বোঝা...
শৈল্পিক বিড়িবিড়
পারমার্থিক

জয়তুনের বেহেশ্তি বিয়ে

বকুলের মা`র হাত ধরে লঞ্চে উঠে হাঁপাতে থাকে জয়তুন। বুকে চেপে ধরা একমাত্র ছেলে কুদ্দুস। তার কাছে সব কিছু কেমন যেন নতুন নতুন লাগে। কী...
শৈল্পিক বিড়িবিড়
পারমার্থিক
1
previous arrow
next arrow
a
previous arrow
next arrow