ইচ্ছে করে ইট পাথরের দেয়াল ছেড়ে
চলে যাই দূর বনে,
যেখানে খোলা আকাশের নিচে
নদী বয়ে চলে আপন মনে।
ইচ্ছে করে পাখি হয়ে যাই
নেই কোনো পড়ালেখা,
সারাদিন রাত বনে বাদাড়ে
ঘুরব একা একা।
ইচ্ছে করে দয়ালের কাছে
বসে থাকি কিছুক্ষণ,
পরমত্বের বাণী
শুনি দিয়ে এই তনুমন।
ইচ্ছে করে মুক্ত হতে পেরিয়ে
যেতে এ দেহ কারাগার,
থাকবে নাতো কোনো জায়গা
হিংসা, অহং,দুঃখ আর লোভ-লালসার।
ইচ্ছে করে জীবনের সেই পরম অর্থ খুঁজি,
ভুলের মধ্য দিয়েই আসল সত্যটা কে বুঝি।



















জয়গুরু জয়গুরু জয়গুরু
বয়স বিচারে অসম্ভব সু্ন্দর হয়েছে। “গাইতে গাইতে গায়ক আর লিখতে লিখতে লেখক”।
লেখিকার শব্দ চুরি করে বলি- তনুমনে অপেক্ষায় থাকলাম পরের কবিতার জন্য।