যেখানে সাধনা আর জীবনযাপন এক হয়ে যায়

পারমার্থিক

আধ্যাত্মিকতা আলাদা চর্চার কোনো বিষয় না। প্রতিদিনের আহার-নিদ্রা, বাক্য-ভাবনা, প্রতি মুহূর্তের ক্রিয়া-প্রতিক্রিয়া…. অর্থাৎ প্রতিটি নিঃশ্বাসের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক।

এটি যিনি, যারা ধরিতে( বুঝিতে) না পারেন, ধর্মীয় আনুষ্ঠানিকতায় যতোই যুক্ত থাকুন না কেন, তাহাদের জীবনে স্বস্তি, শান্তি দেখা যায় না।

বিভিন্ন সেন্টারে বাণিজ্যিক-ধ্যানচর্চা, মসজিদ / মন্দির / গির্জায় আসা-যাওয়া… সবকিছু নিষ্ঠার সাথে করিবার পরেও অধিকাংশ মানুষের জীবন অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদিতে বিচলিত হইয়া থাকে।

প্রকৃতি সহজছন্দে চলে। আমরাও প্রকৃতির অংশ। সমস্যা হয় তখন, তখন সেই সহজ ছন্দ, প্রকৃতির নিয়ম হইতে বিচ্যুত হইয়া প্রকৃতিবিরুদ্ধ পথে চলি।

আধ্যাত্মিকতা হয়তো তাই কোনো নির্দিষ্ট স্থান, সময় বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নহে। আমরা কীভাবে কথা বলিতেছি, কীভাবে খাইতেছি, কীভাবে অন্যের সাথে আচরণ করিতেছি, কোনো ঘটনা ঘটিলে কতটা সচেতনভাবে প্রতিক্রিয়া জানাইতেছি—এসবের মধ্য দিয়াই তাহার প্রকাশ। নিজের ভিতরের অস্থিরতা, লোভ, ক্রোধ, অহংকার কিংবা ভয়কে না দেখিয়া বাহিরে শান্তি খুঁজিতে থাকিলে সেই শান্তি কতটা স্থায়ী হইবে, তাহাও ভাবিবার বিষয়।

হয়তো আমাদের নতুন কোনো পথ আবিষ্কার করার চেয়ে, জীবনের স্বাভাবিক ও সহজ ছন্দে ফিরিয়া আসাটাই বেশি জরুরি। প্রকৃতি যেমন অপ্রয়োজনীয় কিছু আঁকড়াইয়া রাখে না, আমরাও যদি ধীরে ধীরে অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা ও অহেতুক প্রতিক্রিয়া হইতে মুক্ত হইতে পারি, তবে আধ্যাত্মিকতা আর আলাদা কোনো সাধনা থাকিবে না—জীবনযাপনই তাহার চর্চা হইয়া উঠিবে।

মুশকিল হইলো, এই সহজ কথাটা সহজে সমাজে কহিতে পারিবো কি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও লেখা

মুমিন ব্যক্তি জগতের এক আশ্চর্য জিনিস

মানুষ সাধারণ জগতে বাস করিয়াও অসাধারণ হইতে পারেন। জগতের সকল নবি রসুলের এই কথা সকল মানুষের পক্ষে মানিয়া লওয়া সম্ভবপর নহে। তাঁহারা নিজেরাই যে...
টপ পোষ্ট
পারমার্থিক

জাগতিক না পারমার্থিক? – ৩

বাস্তব আর সত্য –ইহাদের মাঝে একটি অঘোষিত বিবাদ রহিয়াছে বলিতে হয়। জগতে যত বাস্তব বিষয় রহিয়াছে তাহার সকলই সত্য বলিয়া প্রতীতি হয় না। অবশ্য...
টপ পোষ্ট
পারমার্থিক

স্বস্তির একটাই পথ, নিজেকে দেখা

আমাদের বেশিরভাগ মানুষের জীবনই অবদমনের একেকটা গোডাউন! ব্যক্তিগত সংস্কার, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক বিভিন্ন চাপে বিকশিত হওয়া দূরে থাক, জীবন মাথা তুলিয়া দাঁড়াইতে পারে না...
default
পারমার্থিক

জাগতিক না পারমার্থিক? – ২

ইসলাম ধর্মে জাগতিকতা আর পারমার্থিকতা অর্থাৎ ইহকালীন কর্মযজ্ঞ  আর পরকালীন প্রাপ্তব্য-বিভূতি --এতদুভয়ের মধ্যে বিশেষ কোন তফাৎ কিংবা দূরত্ব নাহি। উপযুক্ত ভক্তগণ সম্যকরূপে সাধনা করিয়া...
টপ পোষ্ট
পারমার্থিক
1
previous arrow
next arrow
a
previous arrow
next arrow