‘পরীক্ষা’ শব্দটি নিয়ে একেক জনের দৃষ্টি একেক রকম। কারও কাছে এটা তার উন্নতি দেখার একটা মাধ্যম, কারও কাছে এটা দৈত্য বা দুঃস্বপ্নের মতো ভয়ংকর জিনিস, কারও কাছে এটা ভবিষ্যৎতের একটু অংশ দেখার উপায়। পরীক্ষায় মিশে থাকে নানা আনন্দ, দুঃখ, হতাশা, ভীতি, রাগ, ক্রোধ, চমক, ইত্যাদি। কারও মনে থাকে একটা সাদা খাতায় কিছু জিনিস লেখা, আবার কারও মনে থাকে প্রশ্নের উত্তর ভুল হওয়ায় সেই দুঃখ বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেওয়া।
কারও কাছে পরীক্ষা কঠোর লেখাপড়ার সময়, আবার কারও কাছে এটা এখন পর্যন্ত যা যা শিখলাম তা একটু দেখে নেওয়ার সময়। অনেকে মনে করে পরীক্ষা মানে বীর বেশে গিয়ে প্রশ্নের সাথে যুদ্ধ করা, আবার অনেকে মনে করে পরীক্ষা মানে আমি যা যা শিখলাম তা সব খাতায় সু্ন্দর করে লিখে তার কতটুকু শুদ্ধ হয়েছে তা পরীক্ষা করে দেখা। পরীক্ষা নিয়ে কত যে আশার, হতাশার চিন্তা একজন শিক্ষার্থীর, সেটা তার লেখা দ্বারা বুঝা যায় না।
সামনে অর্ধ-বার্ষিক পরীক্ষা সম্পর্কে নতুন কোনো ধারণা পাই, নাকি আগের পুরোনো স্মৃতি নিয়ে সেই একইভাবে এগিয়ে যাই।
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী



















আলহামদুলিল্লাহ
হুঁ। ছাত্র-জীবনটা খুব মজার, তাই না? শুধু এই পরীক্ষা জিনিসটা যদি না থাকতো!!
সু্ন্দর হয়েছে। সময় পেলেই আরও লিখবে, আরও লেখা চাই।