বড় হতে কেমন লাগে?

পারমার্থিক

আমি আরওয়া। আমার বয়স  ১২বছর। বড় হতে ভালোও লাগে, খারাপও লাগে। আনন্দও লাগে,দুঃখও লাগে। বড় হতে পেরে আমি নানা ধরনের কাজ করতে পারছি যা ছোটবেলায় করতে পারতাম না। যেমন- ছুরি, কাচি দিয়ে কাজ করা, গরম জিনিস নিয়ে কাজ করা, ইত্যাদি। তবে, এখন এই কারণে আমার ইচ্ছা না থাকলেও অনেক কাজ করতে হয়। বড় হয়ে লেখাপড়া করে এখন আমি অনেক কিছু শিখছি এবং বুঝতে পারছি যা ছোটবেলায় করতে পারতাম না। তবে, এর কারণে আমাকে অনেক বেশি বেশি লেখাপড়াও করতে হচ্ছে। বড় হবার কারণে আমি নতুন নতুন বড়দের খেলা খেলতে পারছি যা ছোটবেলায় বুঝতাম না।

আমার ছোট ভাইয়ের বয়সের সাথে তার চিন্তার ধরনের পার্থক্য অনেক। তার কথা ও আচরণে কিছু সময় আমার মনে হয় যে, সে আমার চেয়েও বড়! আমি এটা বলছি কারণ তার সাথে অনেক গল্পের বইয়ের চরিত্রের মিল পাই। এ চরিত্রগুলো আমার চেয়ে বয়সে অনেক বড়। তারা কমপক্ষে সেভেন এইটে বা কলেজে পড়ে। আবার কখনো ১৯-২০ বছর বয়সেরও মনে হয়। সে তুলনায় আমার ভাই অনেক ছোট। তার বয়স ৮ বছর এবং সে ক্লাস টুতে পড়ে। তার চিন্তা ভাবনা ঠিক ওই বইয়ের চরিত্রগুলোর মতই। এক কথায় আমার ভাইয়ের মন তার বয়স থেকে অনেক বড়।

সব মিলিয়ে বড় হওয়া আমার কাছে ভালোও লাগে আবার খারাপও লাগে। বড় হলে যেমন অনেক নতুন কাজ করা যায়, তেমনি অনেক দায়িত্বও নিতে হয়। আমার ছোট ভাইকে দেখে আমি বুঝতে পারি যে বয়স আর মন সমান সমান চলে এমন নয়। কেউ কেউ ছোট হয়েও অনেক বড়দের মতো চিন্তা করতে পারে। তাই আমি মনে করি, বড় হওয়া শুধু বয়সের না, মনেরও ব্যাপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও লেখা

ইচ্ছে করে

ইচ্ছে করে ইট পাথরের দেয়াল ছেড়ে চলে যাই দূর বনে, যেখানে খোলা আকাশের নিচে নদী বয়ে চলে আপন মনে। ইচ্ছে করে পাখি হয়ে যাই...
নয়া পথিক
পারমার্থিক

মন

অশান্ত মন কিছু তো মানে না, রকেটের মতো শুধু ছোটে সারাক্ষণ। কখনো মন কেঁদে ওঠে কখনো বা হাসে, কখনো‌ বা ডানা মেলে উড়ে আকাশে। গোপনে থেকে মন কত কথা বলে, চিরকাল সে তবু অধরাই থাকে।
নয়া পথিক
পারমার্থিক
1
previous arrow
next arrow
a
previous arrow
next arrow